সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রী হেনস্তায় অভিযুক্ত বাসচালকের সহকারীকে আটক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত বাসচালক সহকারী মো. আবির হোসেনকে (২০) আটক
রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রী হেনস্তায় অভিযুক্ত বাসচালকের সহকারীকে আটক

স্বাধীন সকাল ডেস্ক: রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত বাসচালক সহকারী মো. আবির হোসেনকে (২০) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে তাঁকে আটক করে ঢাকা জেলা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (সাময়িক) অধ্যাপক আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বাসচালক সহকারীকে আটকের খবর পাওয়ার পর মৌমিতা পরিবহনের আটক করা ১৭টি বাস আজ দুপুরে ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল বুধবার সকাল ৯টা থেকে মৌমিতা পরিবহনের ১৭টি বাস আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাসগুলো আটক করে রাখেন শিক্ষার্থীরা।
ঐ ছাত্রী শিক্ষার্থীর সহপাঠী এবং প্রক্টরের কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঐ ছাত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে টিউশন শেষে মৌমিতা পরিবহনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় ভাড়া হিসেবে ১০০ টাকার একটি নোট দেয় তিনি। বাসচালক সহযোগী জানান, তাঁর কাছে ভাঙতি নেই, পরে দেবেন। পরবর্তী সময়ে সাভারের রেডিও কলোনি এলাকায় এসে বাসটি থেমে যায় এবং যাত্রীদের জানানো হয়, বাস আর সামনে যাবে না, সবাইকে নেমে যেতে হবে। তখন ঐ ছাত্রী তাঁর বাকি টাকা ফেরত চাইলে বাসের সহযোগী তাঁর সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেয়। ইতিমধ্যে বাসের চালক ঐ ছাত্রীকে একা বাসে রেখেই বাস চালাতে শুরু করলে ছাত্রী ভয়ে বাস থেকে ঝাঁপ দেন এবং পায়ে আঘাত পান। পরে ক্যাম্পাসে ফিরে ঐ ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেয়।
এরপর গতকাল এই ঘটনার প্রতিবাদে ঐ ছাত্রীর সহপাঠী এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মিলে মৌমিতা বাস পরিবহন চালক ও সহযোগীদের শাস্তির দাবিতে বাস আটক করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। এরপর গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাভার থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযুক্ত বাসের সহযোগী মো. আবির হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (সাময়িক) মো. আলমগীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাসে হেনস্তার ঘটনার পর অভিযোগের পরপ্রেক্ষিতে ঐ বাসের একজন হেল্পার আবির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ছিল অভিযুক্তদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক। পুলিশ যেহেতু একজনকে ইতিমধ্যে আটক করেছে, তাই শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com