রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

নির্বাচন কমিশনার (সিইসি) জানালেন, ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে অসুস্থ হয়ে মারা গেছেন ২জন।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
১০ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে জাল ভোট দেওয়ার জন্য।
নির্বাচন কমিশনার (সিইসি) জানালেন, ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে

স্বাধীন সকাল ডেস্ক: সিইসি বেলন দ্বিতীয় ধাপে ১৫৬ টি উপজেলা পরিষদের নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোট পড়ার সুনির্দিষ্ট হার আগামীকাল বুধবার পাওয়া যাবে। যেখানে ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানেই হস্তক্ষেপ করা হয়েছে। মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে যানান (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ১০ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে ছিলেন।

সিইসি বলেন, দ্বিতীয় পর্বের ১৫৬ টি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে। তার মধ্যে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে ২৪ টিতে। বিকেল ৪:০০ ঘটিকায় ভোট শেষ হয়েছে। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন দু-একটি ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন প্রায় মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে প্রথম ধাপের নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় ধাপে ভোটের হার কম হওয়ার কারণ জানতে চাইলে সিইসি বলেন, তিনি ব্যক্তিগত ভাবে ৩০ শতাংশ ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করেন না। ভোটের হার কম হওয়ার একটা প্রধান কারণ হতে পারে, দেশের একটা বড় রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের চেষ্টা হতে পারে। পক্ষ–বিপক্ষ থাকতে পারে।

(সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন,‘আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি, রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, ভবিষ্যতে হয়তো ভোটাররা স্বল্পতার যে সমস্যাটুকু কাটিয়ে উঠবে মোনে করি।

(সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, তিনি আশা করেন রাজনীতিতে যে সংকট রয়েছে, সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে। ভোটাররা উৎসাহিত হবেন। আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন।

(সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, যেখানে অনিয়ম হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানেই হস্তক্ষেপ করা হয়েছে। মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ১০ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে জাল ভোট দেওয়ার জন্য। দুজনের মৃত্যু হয়েছে, তবে এটা ভোটকে কেন্দ্র করে নয়। অসুস্থ হয়ে মারা গেছেন। (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তিনি তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com