বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

আনোয়ার ইব্রাহিম ঢাকায়, স্বাগত জানালেন ড. ইউনূস

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
আনোয়ার ইব্রাহিম ঢাকায়, স্বাগত জানালেন ড. ইউনূস
আনোয়ার ইব্রাহিম ঢাকায়, স্বাগত জানালেন ড. ইউনূস

স্বাধীন সকাল ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকা এসে পৌঁছেছেন। আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়। সফর শেষ করে আজই তার ফিরে যাওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি বিদেশি কোনও সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিমানবন্দরে দুই নেতা কিছুক্ষণের জন্য বসে আলাপ করেন। এসময় ‘পুরনো বন্ধুকে’ স্বাগত জানাতে পেরে নিজের আনন্দের কথা জানান ড. ইউনূস। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের বিষয়টি এসময় উল্লেখ করেন তিনি। পরে আনোয়ার ইব্রাহিম ও ড. ইউনূস একই গাড়িতে করে দ্বিপক্ষীয় আলোচনার ভেন্যুতে যান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়ার কথা। সেখানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।
পরবর্তীতে, দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন, যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এখানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৈঠকে বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী পরবর্তীতে যৌথ বিবৃতি দেওয়া হবে।
ঘোষিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকার-প্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com