শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

মিয়ানমার ইস্যুতে উদারতা দেখানোর সুযোগ নেই। ওবায়দুল কাদর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মিয়ানমার ইস্যুতে উদারতা দেখানোর সুযোগ নেই। ওবায়দুল কাদর

স্বাধীন সকাল ডেস্ক: মিয়ানমারের বিষয় কোন উদারতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোন অবস্থাতেই বাস্তুচ্যুতদের ঢুকতে দেওয়া হবে না। সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে ঢুকলে গ্রহণ করা হবে না।
আজ ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যা যা বলেছে, সেটিই আমাদের সরকার এবং দলের বক্তব্য। ঘটনাস্থলের আশেপাশে বেশকিছু গ্রাম নিয়ে আমরা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এই ব্যাপারে কথা বলবে। যতই উসকানি আসুক আমরা প্রতিক্রিয়া দেব না।
ওবায়দুল কাদের আরও বলেন, ওই দেশ আমাদের সীমান্তে। এরই মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আবার আকাশসীমাও লঙ্ঘন করেছে, তাদের নিজেদের সমস্যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হব কেন?
মিয়ানমার প্রসঙ্গে জাতিসংঘ ও চীনের উদ্যোগ নেওয়া উচিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন। চীনের রাষ্ট্রদূতকে বলা হয়েছে, যে যেহেতু মিয়ানমার চীনের সাথে ভালো সম্পর্ক তাই তাদের কথা শোনে, তাদেরও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সহযোগিতার আহ্বান জানিয়েছে চীনকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com