শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

বেইত লাহিয়া থেকে পালানোর সময় ফিলিস্তিনি পুরুষদের আটক ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
ইসরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ইসরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

স্বাধীন সকাল ডেস্ক: গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় অবরুদ্ধ শহর বেইত লাহিয়া ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এসব বেসামরিক মানুষের ওপরও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল বুধবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা এসব মানুষের গুল থেকে পুরুষদের আলাদা করে বেছে নিয়ে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি বার্তা সংস্থা এমন খবর প্রকাশ করেছে।
৫০ দিনের বেশি সময় ধরে বেইত লাহিয়া এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই এলাকায় খাবার, পানি ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা তারা। এমন অবস্থায় স্থানীয় লোকজন এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। বে-সামরিক মানুষের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে জিনিসপত্র হাতে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। কেউ কেউ গাধায় টানা গাড়িতে করে এলাকা ছাড়ছেন।
বেইত লাহিয়া থেকে পালিয়ে আসা নারী উম্মে সালেহ আল-আদহাম মার্কিন বার্তা সংস্থাকে বলেন, আমরা (বাড়ি) ছেড়ে এসেছি এবং এখানে বসে আছি। আমাদের কোনো আশ্রয় বা খাবার নেই। কোথায় যেতে হবে, তা আমাদের জানা নেই।
ওই নারী আরও বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি পুরুষদের আলাদা করেছেন। শুধু নারী ও শিশুদের গাজা নগরীর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইসরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এমন সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো, যখন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে।
ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বাইডেনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরদিন গতকাল বুধবার এই অস্ত্র বিক্রি চুক্তির খবর সংবাদমাধ্যমে আসে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নতুন করে চেষ্টা চালানোরও অঙ্গীকার করেছেন তিনি। যদিও বাইডেন অনেকবার এ ধরনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com