শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ পাকিস্তান ২ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর যা করেছে বাংলাদেশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়
বাংলাদেশ পাকিস্তান ২ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর যা করেছে বাংলাদেশ

স্বাধীন সকাল ডেস্ক: বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেলো বাংলাদেশ নাজমুল-মুশফিকরা। পাকিস্তান সফরের আগে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ৬০টি। এর মধ্যে নয়টি সিরিজ ড্র করেছে, জিতেছে মাত্র তিনটিতে। যেকোনো বা যে কয় ম্যাচের সিরিজই হোক, যে দল সিরিজের প্রথম ম্যাচটি জিতে যায়, সে দল আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়েই থাকে। কিন্তু দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ এর আগে কতটা সুবিধা নিতে পেরেছে?
২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচটি হেরেছে ৭ উইকেটে। ২০২২ সালে নিউজিল্যান্ডে প্রথম ম্যাচটি ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি হেরেছিল ইনিংস ও ১১৭ রানে। আর গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারে ৪ উইকেটে।
দুই ম্যাচের সিরিজে যে তিনটি সিরিজ বাংলাদেশ জিতেছে, এর সব কটিতেই প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল। টেস্টে বাংলাদেশ প্রথম সিরিজ জেতে ২০০৫ সালে। দেশের মাটিতে ২ ম্যাচের সেই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচটি করেছিল ড্র। এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ সর্বশেষ জিতেছে ২০১৮ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ডবলধোলাই করে বাংলাদেশ।
বাংলাদেশ যে নয়টি দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে, এর মধ্যে তিনটিতেই শুধু প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তবে তিনটি সিরিজই বাংলাদেশের জন্য স্মরণীয়। কারণ, সিরিজ তিনটির দুটি বাংলাদেশ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, একটিতে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com