রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Logo
শিরোনাম :
খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯ করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু আগামী কাল বৃহস্পতিবান টিসিবি,র পণ্য বরিশাল সিটিতে সকাল ৮:০০ টা থেকে বিক্রী শুরু শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ জনের এন-আইডি লক।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি: সারজিস আলম জনতা ব্যাংকের জিএম মিজানুর রহমানকে কাছে পেয়ে আনন্দিত এলাকার মানুষ নতুন দেশ গড়ার লক্ষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

করোনায় বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু

md.sujon Ali Akon
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিন জন এবং রাজশাহীতে একজন চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিন জন এবং রাজশাহীতে একজন চিকিৎসাধীন ছিলেন।

স্বাধীন সকাল ডেস্ক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দেশে দেড় বছর চলতি মাসের ৫ জুন করোনায় প্রথম একজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে এ রোগে মারা গেছে ১৬ জনের। সকলেই এ মাসে মারা গেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজনেরই বয়স ৪০’র বেশি। একজনের বয় ১১ থেকে ২০ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের শতকরা হার ৫ দশমিক ৮০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৩৩ জন শনাক্ত হন।
জনস্বাস্থ্য বিশেষ ডা. মুশতাক হোসেন আজ সাংবাদিকদের বলেন, একদিনে পাঁচজন মৃত্যু অনেক দিন পর ঘটল। আমার ধারণা বেশির ভাগ রোগীর কোমর্বিডিটি বা ভিন্ন কোনো অসুখ ছিল। বেশির ভাগ বয়স্ক। এই অবস্থা এখন টিকা দেওয়ার প্রয়োজনীয়তাকে আরও তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরল। স্বাস্থ্য অধিদপ্তরের উচিত টিকা দান পরিস্থিতিকে এগিয়ে নেওয়ায়।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিন জন এবং রাজশাহীতে একজন চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ আজ সাংবাদিকদের এই কথা বলেন, কয়েক বছর পর একদিনে পাঁচজনের মৃত্যু হলো।
যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেরই পার্শ্ব অসুখ ছিল। একজন মারা গেছেন হার্ট অ্যাটাকে, সঙ্গে করোনাও ছিল। আবার একজনের দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com