সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
Надійна та естетична бруківка у Вінниці для приватних і комерційних просторів זונות בירושלים – חשיפה אישית לתוך עולם שמעט מדברים עליו ההשפעה הכלכלית של מתנדבים על הקהילה בירושלים খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে Купити бетонну огорожу সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। Receive Free SMS Online: Use Our Temporary Disposable Numbers for All Your Personal Messages with Privacy Reserved for You Receive Free SMS Online: Gain Access to Temporary Virtual Phone Numbers Without Worrying About Privacy Issues in Canada with Our Disposable Numbers প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯

স্বাধীন সকাল এর পক্ষ থেকে ২০২৪ সালের নতুন বছরের শুভেচ্ছা

md.sujon Ali Akon
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
স্বাধীন সকাল এর পক্ষ থেকে ২০২৪ সালের নতুন বছরের শুভেচ্ছা
স্বাধীন সকাল এর পক্ষ থেকে ২০২৪ সালের নতুন বছরের শুভেচ্ছা

স্বাধীন সকাল ডেস্ক: বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৩ সাল। শুভ হোক যাত্রা ২০২৪। তবে সবার জন্য এখন নতুন বছরের দিকে। বিভিন্ন দিক দিয়ে এ বছরটিও বেশ গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক ২০২৪ সালের যেসব ঘটনা বছরজুড়ে আলোচনার শীর্ষে থাকতে পারে।
(২০২৪ সালে বিভিন্ন দেশে নির্বাচনে ভোট দেবে বিশ্বের ৪২১ কোটির বেশি মানুষ। সংখ্যাটি বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। বাংলাদেশসহ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭০ টির অধিক বেশি দেশে)

এ বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বছরজুড়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচন ঘিরে থাকবে বিশ্ববাসীর- হিসাব-নিকাশ বলছে, নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান পার্টি থেকে প্রতিপক্ষ হতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মাসে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর জরিপ অনুযায়ী, জনসমর্থনের দিক দিয়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প।

গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, গত দুই দশকের মধ্যে বর্তমানে মধ্যপ্রাচ্য তুলনামূলক শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে এর কিছুদিন পরই পরিস্থিতি বদলে যায়। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকে এখনো গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২১ হাজার ৬০০ জনের বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় চলছে আলোচনা। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যে এ আলোচনা সফলতার মুখ দেখতে পারে।

যদিও নেতানিয়াহু সরকার বলছে, যুদ্ধ শেষে অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েলি বাহিনী। এমন পরামর্শও দেওয়া হচ্ছে যে গাজা শাসনের দায়িত্ব আরব কোনো দেশ, আন্তর্জাতিক সংস্থা-এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতেও তুলে দিতে পারেন নেতানিয়াহু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com