সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
Надійна та естетична бруківка у Вінниці для приватних і комерційних просторів זונות בירושלים – חשיפה אישית לתוך עולם שמעט מדברים עליו ההשפעה הכלכלית של מתנדבים על הקהילה בירושלים খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে Купити бетонну огорожу সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। Receive Free SMS Online: Use Our Temporary Disposable Numbers for All Your Personal Messages with Privacy Reserved for You Receive Free SMS Online: Gain Access to Temporary Virtual Phone Numbers Without Worrying About Privacy Issues in Canada with Our Disposable Numbers প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯

জাতীয় নির্বাচনের তফসিল সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৭০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

স্বাধীন সকাল ডেস্ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। গতকাল বুধবার সন্ধ্যা ৭ সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৭ সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির নিজ ভাষণ সম্প্রচার শুরু করেন ঘোষিত তফসিল অনুযায়ী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। ওই দিন থেকে ৫ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। ভোট গ্রহণ ৭ জানুয়ারি, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। ভোট হবে ব্যালট পেপারে।
এই সাধারণ নির্বাচনের মাধ্যমে ৩০০টি সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করবেন ভোটাররা। এবার সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকেরা।
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে। এর আগে গত দুটি সংসদ নির্বাচনও দলীয় সরকারের অধীনে হয়েছে। যদিও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন এবং ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে।

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। এবার তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল–অবরোধের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এমন পরিস্থিতিতে ভোটের তফসিল এবং ২০১৪ সালের মতো আরেকটি একতরফা নির্বাচন রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com