বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Logo
শিরোনাম :
Надійна та естетична бруківка у Вінниці для приватних і комерційних просторів זונות בירושלים – חשיפה אישית לתוך עולם שמעט מדברים עליו ההשפעה הכלכלית של מתנדבים על הקהילה בירושלים খাগড়াছড়িতে গুলিতে আরও তিনজনের নিহত নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আখতারকে ডিম নিক্ষেপ দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি এনসিপি অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে Купити бетонну огорожу সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার স্ত্রীর অ্যাকাউন্টেই ৪১ কোটি টাকা। Receive Free SMS Online: Use Our Temporary Disposable Numbers for All Your Personal Messages with Privacy Reserved for You Receive Free SMS Online: Gain Access to Temporary Virtual Phone Numbers Without Worrying About Privacy Issues in Canada with Our Disposable Numbers প্রবাসীদের ভোটার হতে যেসব প্রয়োজনীয় দলিল লাগবে খেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা কেন জোহরান মামদানিকে আক্রমণ করছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২ গুলিবিদ্ধ আহত ৯

একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ টি প্রকল্প পাস

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

স্বাধীন সকাল ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৪ হাজার ৯৭ কোটি টাকা ও বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে ৭ হাজার ৩২৯ কোটি টাকা। বাকি ১ হাজার ১০৬ কোটি টাকা দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।
আজ রোববার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আজকের সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন; নৌপরিবহন মন্ত্রণালয়ের মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন; কৃষি মন্ত্রণালয়ের ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন (৩য় পর্যায়) এবং বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থার আধুনিক করা ও উন্নয়ন (২য় পর্যায়); খাদ্য মন্ত্রণালয়ের ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন; হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ; সিলেট-১২ নম্বর কূপ খনন (তেল কূপ); ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ারিং (৩য় সংশোধিত); বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উন্নয়ন, চট্টগ্রাম জোন (২য় পর্যায়) (২য় সংশোধিত); প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইম্প্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (১ম সংশোধিত); তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)।

একনেক সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com